সিলেট মহানগরীতে ভিটামিন-এ ক্যাপসুল খাবে ৮৩ হাজার ৯৬৩ শিশু

প্রকাশিত June 9, 2022
সিলেট মহানগরীতে ভিটামিন-এ ক্যাপসুল খাবে ৮৩ হাজার ৯৬৩ শিশু

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে এবার ৮৩ হাজার ৯৬৩ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্যে ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। এরপর কেউ বাদ পড়লে খুঁজে বেরে করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশনে তিনি এ আহ্বান জানান।
এর আগ সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম জানান, মহানগরীর ৩৯টি ওয়ার্ডে ৩৪৮টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন-এ ক্যাসুল খাওয়ানো হবে।
এ সময় ৬ থেকে ১১ মাস বয়সের শিশুরা খাবে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুরা খাবে লাল ক্যাপসুল; কিন্তু কোন অসুস্থ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবেনা। তবে সুস্থ হওয়ার পরপর খাওয়ানোর সুযোগ থাকবে।
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে সিসিকের ৬৯৬ জন স্বেচ্ছাসেবী ও ৩৯ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন।
সাংবাদিক ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ ও ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।