সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে নিজ নিজ বাড়ির আঙ্গিনা ঝকঝকে রাখার মাধ্যমে মহানগরীকে ঝকঝকে করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সিসিকের পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে এক সমাবশে তিনি একথা বলেন।
মেয়র বলেন, যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। নির্ধারিত স্থানে ও ডাস্টবিনে ময়লা-আবর্জনা সংরক্ষণ করতে হবে।
মেয়র বলেন, কোরবানির পশুর হাট তদারকি করতে ইতোমধ্যে ৪টি কমিটি গঠন করা হয়েছে। পশুর হাটে রোগাক্রান্ত পশু বিক্রি করা যাবেনা।
নগর ভবন থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়।
পরে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে যান।