সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

প্রকাশিত December 28, 2024
সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ১ হাজার ৮৮০ টাকার চোরচালানী মালামাল আটক করেছে।
শুক্রবার ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন এ দুই জেলার সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর, পান্থুমাই ও কালাসাদেক বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় উল্লেখিত মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ি, থান কাপড়, ওয়ান পিস জামার কাপড়, শীতের কম্বল, সাবান, মাই ফেয়ার ক্রিম, পারফিউম, চকলেট, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর ও পিকআপ আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, আটককৃত চোরাচালানী মালামালের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য বিবরণী