দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগের চার জেলায় হঠাৎ করে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কম। সুস্থ হয়ে উঠার সংখ্যাও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬৮১ জনের, যা শুক্রবারে শনাক্তের চেয়ে ৩৪০ জন বেশি। এই সময়ে আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়।
সিলেট বিভাগে ১৮৬৩টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৭৭৩, সুনামগঞ্জে ২৩৪, মৌলভীবাজারে ৫১৩ ও হবিগঞ্জে ৩৪৩। এরমধ্যে সিলেটে ২৯০ জন, সুনামগঞ্জে ৯৮ জন, মৌলভীবাজারে ১৮৮ জন ও হবিগঞ্জে ১০৫ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার কমে হয়েছে ৩৬ দশমিক ৫৫। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৭ দশমিক ৫২, সুনামগঞ্জে ৪১ দশমিক ৮৮, মৌলভীবাজারে ৩৬ দশমিক ৬৫ ও হবিগঞ্জে ৩০ দশমিক ৬১।
এই সময়ে মারা গেছে ১২ জন। এর মধ্যে ১১ জনই মারা গেছে সিলেটে। এছাড়া মৌলভীবাজারে আরেকজনের মৃত্যু হয়েছে। বিভাগে আগের দিন ৯ মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৮৮ জন, সুনামগঞ্জ জেলায় ১৪ জন, মৌলভীবাজার জেলায় ৯ জন ও হবিগঞ্জ জেলায় ১৫ জন মিলিয়ে ২২৬ জন। আগের দিন ১০৯ জন সুস্থ হয়েছিল।