নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় করোনার নমুনা পরীক্ষা কিছুটা কমেছে। কমেছে শনাক্তের সংখ্যাও; কিন্তু মৃত্যু আগের দিনের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তর থেকে প্রাপ্ত্য তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৬২ জনের, যা মঙ্গলবারে শনাক্তের চেয়ে ২৫ জন কম। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও কমেছে।
সিলেট বিভাগে ১০৪৫টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৬১১, সুনামগঞ্জে ১১২, মৌলভীবাজারে ২৪ জন ও হবিগঞ্জে ৭৬। এরমধ্যে সিলেটে ২১৩ জন, সুনামগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ৯৪ জন ও হবিগঞ্জে ৩১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
সর্বশেষ শনাক্তের হার ৩৪ দশমিক ৬৪। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৪ দশমিক ৮৬, সুনামগঞ্জে ২১ দশমিক ৪৩, মৌলভীবাজারে ৩৮ দশমিক ২১ ও হবিগঞ্জে ৪০ দশমিক ৭৯।
এই সময়ে মারা গেছে ৯ জন। এরমধ্যে ৭ জন সিলেট জেলার, ১ জন সুনামগঞ্জ জেলার ও ১ জন মৌলভীবাজার জেলার অধিবাসী।
অন্যদিকে সুস্থ হয়েছে সিলেট জেলায় ১১৪ জন, সুনামগঞ্জ জেলায় ১০ জন ও হবিগঞ্জ জেলায় ১ জন; কিন্তু মৌলভীবাজার জেলায় কেউ সুস্থতা লাভ করেনি।