সিলেট বিভাগে করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের কাছাকাছি

প্রকাশিত September 14, 2021
সিলেট বিভাগে করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনা শনাক্তের গড় হার ৫ শতাংশের কাছাকাছি নেমে এসেছে। জেলাগুলোর মধ্যে সিলেটে শনাক্তের হার সর্বনিম্ন। আর সর্বোচ্চ সুনামগঞ্জে। অন্যদিকে সুস্থতার সংখ্যাও কমে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ১০ জন কম। আগেরদিন ৬৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ৯১৬। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৬৯০, সুনামগঞ্জে ৯১, মৌলভীবাজারে ১৫৮ ও হবিগঞ্জে ১১৪। এরমধ্যে সিলেটে ২২ জন, সুনামগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জে ১১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৫ দশমিক ০৩। সোমবারে ছিল ৬ দশমিক ৮৮। অর্থাৎ ১ দশমিক ৮৫ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩ দশমিক ১৯, সুনামগঞ্জে ৯ দশমিক ৮৯, মৌলভীবাজারে ৬ দশমিক ৯৬ ও হবিগঞ্জে ৯ দশমিক ৬৫ শতাংশ।
এই সময়ে কেবল সিলেট জেলায়ই ২ মারা গেছেন। আগেরদিন ১ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ১০০ জন, মৌলভীবাজার জেলায় ৩৮ জন ও হবিগঞ্জে ১৫ জন মিলিয়ে ১৫৩ জন। আগের দিন ২০০ জন সুস্থ হয়েছিলেন।