জয়ন্ত কুমার দাস : আরো ৭২ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সিলেট বিভাগে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়িয়ে গেছে।
সোমবার ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে রয়েছেন, সিলেট জেলার ৫২ জন ও সুনামগঞ্জ জেলায় ২০ জন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৭৫৬০ তে পৌঁছলো।
ইতোমধ্যে সিলেট বিভাগে ৩১৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ১৩৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জ জেলায় ১৪ জন, মৌলভীবাজার জেলায় ১০ জন ও হবিগঞ্জ জেলায় ১০।