সিলেট বিভাগে করোনায় মারা গেলেন ২০ জন : শনাক্ত ৭১৫

প্রকাশিত August 4, 2021
সিলেট বিভাগে করোনায় মারা গেলেন ২০ জন : শনাক্ত ৭১৫

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় একদিনে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৭ শতাধিক ব্যক্তি আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭১৫ জনের, যা আগেরদিন শনাক্তের চেয়ে ৫ জন বেশি। মঙ্গলবার ৭১০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৯১০টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ১ হাজার ১৬৭, সুনামগঞ্জে ৩৪৭, মৌলভীবাজারে ২৯০ ও হবিগঞ্জে ১০৬। এরমধ্যে সিলেটে ৪৫৪ জন, সুনামগঞ্জে ৯৭ জন, মৌলভীবাজারে ১২৬ জন ও হবিগঞ্জে ৩৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩৭ দশমিক ৪৩। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৮ দশমিক ৯০, সুনামগঞ্জে ২৭ দশমিক ৯৫, মৌলভীবাজারে ৪৩ দশমিক ৪৫ ও হবিগঞ্জে ৩৫ দশমিক ৮৫।
এই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এরমধ্যে ১৬ জনই মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৩ জন ও হবিগঞ্জ জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ১২ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৩৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৮ জন, মৌলভীবাজার জেলায় ৩৯ জন ও হবিগঞ্জ জেলায় ১৩ জন মিলিয়ে ৩০৩ জন। আগের দিন ৩৫৯ জন সুস্থ হয়েছিলেন।