সিলেট বিভাগে করোনায় আবার মৃত্যু বৃদ্ধি : কমেছে পরীক্ষা ও শনাক্তের হার

প্রকাশিত July 20, 2021
সিলেট বিভাগে করোনায় আবার মৃত্যু বৃদ্ধি : কমেছে পরীক্ষা ও শনাক্তের হার

দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগের চার জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা আবারো বেড়ে গেলো। অন্যদিকে বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা। আক্রান্ত এবং শনাক্তের হারও কমেছে। তবে নমুনা পরীক্ষার সংখ্যা হাজার ছাড়ায়নি। আগেরদিন এ সংখ্যা ১ হাজার ৩৫৬ ছিল।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৩৯ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ১৪৭ জন কম।
সিলেট বিভাগে ৯৬৬টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৬১২, সুনামগঞ্জে ১৬৯, মৌলভীবাজারে ৭০ ও হবিগঞ্জে ১১৫। এরমধ্যে সিলেটে ২১৯ জন, সুনামগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ২৬ জন ও হবিগঞ্জে ৪০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার কমে হয়েছে ৩৫ দশমিক ০৯। আগের দিন ছিল ৩৫ দশমিক ৮৪। সর্বশষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৫ দশমিক ৭৮, সুনামগঞ্জে ৩১ দশমিক ৯৫, মৌলভীবাজারে ৩৭ দশমিক ১৪ ও হবিগঞ্জে ৩৪ দশমিক ৭৮।
এই সময়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে ৬ জন সিলেট জেলায়, ১ জন সুনামগঞ্জ জেলায়, ৩ জন মৌলভীবাজার জেলায় ও ১ জন হবিগঞ্জে জেলায় মারা গেছে। আগের দিন ৭ জন মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৬৭ জন, সুনামগঞ্জ জেলায় ১৬ জন, মৌলভীবাজার জেলায় ৫৭ জন ও হবিগঞ্জ জেলায় ৫৩ জন মিলিয়ে ২৯৩ জন। আগের দিন ২৭৮ জন সুস্থ হয়েছিল।