সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি : কমেছে মৃত্যু

প্রকাশিত July 6, 2021
সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি : কমেছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শনাক্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৮৭ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ১৩৪ জন বেশি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও বেড়েছে।
সিলেট বিভাগে ১০৯৩টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৭১০, সুনামগঞ্জে ১৬৪, মৌলভীবাজারে ১২৫ ও হবিগঞ্জে ৯৪। এরমধ্যে সিলেটে ২৪৭ জন, সুনামগঞ্জে ৫৬ জন, মৌলভীবাজারে ৫৬ জন ও হবিগঞ্জে ২৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
সর্বশেষ শনাক্তের হার ৩৫ দশমিক ৪১। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৪ দশমিক ৭৯, সুনামগঞ্জে ৩৪ দশমিক ১৫, মৌলভীবাজারে ৪৪ দশমিক ৮০ ও হবিগঞ্জে ২৯ দশমিক ৭৯।
এই সময়ে মারা গেছে ২ জন। এরমধ্যে ১ জন সিলেট জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার অধিবাসী।
অন্যদিকে সুস্থ হয়েছে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জ জেলায় ১২ জন ও মৌলভীবাজার জেলায় ১৮ জন; কিন্তু হবিগঞ্জ জেলায় কেউ সুস্থতা লাভ করেনি।