জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে একদিনে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন, সিলেট জেলার ৯০ জন, সুনামগঞ্জ জেলার ২০ জন, মৌলভীবাজার জেলার ৩১ জন ও হবিগঞ্জ জেলার ১৮ জন ।
এনিয়ে সিলেট জেলায় মোট ৫১২৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৮২৫ জন, মৌলভীবাজার জেলায় ১২৭৩ ও হবিগঞ্জ জেলায় ১৩৯৮ জন আক্রান্ত হলেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত মোট ৯৬৩৮ জন। মারা গেছেন ১৭০ জন। এরমধ্যে রয়েছেন, সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জ জেলায় ১৯ জন, মৌলভীবাজার জেলায় ১৮ জন ও হবিগঞ্জ জেলায় ১১ জন ।
অন্যদিকে এ পর্যন্ত পুরো বিভাগে ৪৬৬০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন ।