সিলেট বিভাগে আরো ১১০ জনের করোনা শনাক্ত : সুস্থ হলেন ৪ শতাধিক

প্রকাশিত August 12, 2020
সিলেট বিভাগে আরো ১১০ জনের করোনা শনাক্ত : সুস্থ হলেন ৪ শতাধিক

জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে মঙ্গলবার আরো ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এই আক্রান্তদের মধ্যে রয়েছেন, সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জ জেলার ২৭ জন ও মৌলভীবাজার জেলার ৩৯ জন।
এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হলেন মোট ৮ হাজার ৯২১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৭৯৩ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৬৭৩ জন, মৌলভীবাজার জেলায় ১ হাজার ১৫৯ জন ও হবিগঞ্জ জেলায় ১ হাজার ২৯৬ জন।
এদিকে সিলেট বিভাগে করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন ৪২৩০ জন।
অন্যদিকে ১৫৩ জনের মৃত্যু হয়েছে।