সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবেলের সুস্থতা কামনায় দোয়া

প্রকাশিত November 26, 2020
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবেলের সুস্থতা কামনায় দোয়া

করোনায় আক্রান্ত সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ এশা হযরত শাহজালাল (র) মাজার মসজিদে জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান মনির, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, ক্রীড়া সম্পাদক ওলিউর রহমান, কার্যনির্বাহী সদস্য শাহিন আহমদ, আজকের সংবাদের ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান, শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সুলতান সুমন, দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক আহমেদ শাহীন, বাংলাভিউর ক্যামেরাপার্সন মোজাম্মেল হোসেন, জেলা প্রেসক্লাবের অফিস সহকারী মোহাম্মদ আলী প্রমুখ।