সিলেট জেলা পুলিশের দায়িত্বশীলতায় অজগরটি ফিরে পেলো প্রকৃতির নিরাপদ আশ্রয়

প্রকাশিত September 10, 2023
সিলেট জেলা পুলিশের দায়িত্বশীলতায় অজগরটি ফিরে পেলো প্রকৃতির নিরাপদ আশ্রয়

সিলেট জেলা পুলিশ একটি বিশাল আকৃতির আজগর সাপকে প্রকৃতির নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়ে দায়িত্বশীলতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
রবিবার, ১০ সেপ্টেম্বর সকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙল হাওর মাটিকাঁপা গ্রামে মোহাম্মদ আলীর পুকুরপাড়ে প্রায় আড়াই মিটার দীর্ঘ একটি অজগর সাপ ধরা পড়ে।
খবর সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে নিজের হেফাজতে নিয়ে নেয়।
পরে উদ্ধারকৃত অজগর সাপটিকে প্রকৃতির নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে বন বিভাগকে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের পক্ষে মো আব্দুল মালেক সাপটি গ্রহণ করেন। তথ্য বিবরণী