নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবির অভিযানে ৩ হাজার ৬০০ কেজি ভারতীয় জিরা সহ ২ জন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে জেলা ডিবির একটি টিম গোয়াইনঘাট উপজেলার কামাইদ এলাকায় অভিযান চালায়।
এ সময় ২টি ডিআই পিকআপ বোঝাই ১২০ বস্তায় ৩৬ লাখ টাকা মূল্যের এই ভারতীয় জিরা এবং প্রায় ৩০ লাখ টাকা মূল্যের উল্লেখিত ডিআই পিকআপ দুটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো আল আমিন (২৫), পিতা আব্দুল গফুর, নয়াখেল গোয়াইনঘাট, সিলেট) ও ইমন আহমদ (২২, পিতা কামাল উদ্দীন, রাধানগর, গোয়াইনঘাট, সিলেট)
এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।