সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আফজাল হোসেনের পিতা আব্দুর রউফের মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আরিফুল হক চৌধুরী বলেন, “তিনি একজন অত্যন্ত সজ্জন ও গুণী ব্যক্তি ছিলেন। তার এই চলে যাওয়া পরিবার ও স্থানীয় সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।”