ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা আইনজীবী সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট শনিবার দিনব্যাপী এম সি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
লইয়ার্স ফুটবল ফ্যানস আয়োজিত এ প্রীতি ফুটবল টুর্নামেন্টে জেলা বারের আইনজীবীদের নিয়ে গঠিত ৬টি দল অংশ নেয়। সকালে এর উদ্বোধন করেন, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ড গোলাম মর্তুজা মজুমদার ।
অংশগ্রহণকারী দলগুলো হলো, ১নং বার হলের দুরন্ত আকাশ, ২নং বার হলের সুরমা সুপার ঈগল ও সোনার বাংলা, ৩নং বার হলের টাইগার ইলেভেন, ৪নং বার হলের ফোর ইলেভেন সুপার স্টার এবং ৫নং বার হলের দুর্বার স্পোর্টিং ক্লাব।
প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যম্পিয়ন হয় দুর্বার একাদশ। রানার্স আপ হয় টাইগার ইলেভেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।