সিলেট জেলায় কাল থেকে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু : কিনতে হবে কার্ড দেখিয়ে

প্রকাশিত March 19, 2022
সিলেট জেলায় কাল থেকে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু : কিনতে হবে কার্ড দেখিয়ে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসকে সামনে রেখে আগামীকাল রবিবার থেকে সিলেট জেলায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য চাল, ডাল ও চিনি বিক্রি শুরু হচ্ছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো মজিবর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সিলেট মহানগরীর ৪৫ হাজার পরিবার সহ পুরো জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ৩৬৩ পরিবার নির্ধারিত কার্ডে মাসে দুইবার ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনতে পারবে।
পণ্যের মূল্য প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি চিনি ৫৫ টাকা। ইতোমধ্যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের (সিটি কাউন্সিলর, পৌর কাউন্সিলর ও ইউপি সদস্য) মাধ্যমে প্রতিটি পরিবারে পৌঁছানো হয়েছে।
রবিবার সকাল ১১টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কার্যক্রম উদ্বোধন করা হবে।
প্রথমদিন মহানগরীর ১৮টি ও বিভিন্ন উপজেলায় ৪৪টি জায়গায় ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশও উপস্থিত ছিলেন।