সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চেম্বার ভবনে এ মতবিনিময়কালে সিলেট চেম্বার প্রশাসকের দায়িত্বভার গ্রহণের জন্য সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ এজাজ আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতাবিনিময় সভায় সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ বলেন, সিলেট চেম্বার অব কমার্স একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠন সিলেটের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও দাবি-দাওয়া আদায়ে ভূমিকা পালন করে; কিন্তু গত কয়েক বছর সিলেট চেম্বারে নির্বাচিত কোন কমিটি না থাকায় ব্যবসায়ীগণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে চেম্বারকে দ্রুত কার্যকর করার লক্ষ্যে ভোটার তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করে যতদ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা একান্ত প্রয়োজন।
তারা এ ব্যাপারে সিলেট ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিলেট চেম্বার প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, একজন্য ব্যবসায়ী হিসেবে অন্যান্য ব্যবসায়ীর মতো তারও চাওয়া একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের মাধ্যমে অতিদ্রুতই সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজ শুরু হবে।
তিনি প্রকৃত ব্যবসায়ীদের সিলেট চেম্বারের সদস্যপদ গ্রহণ ও নবায়নক্রমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানান।
সিলেট চেম্বারের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে তিনি সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে অংশ নেন সিলেট ব্যবসায়ী ফোরামের নেতা, সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহছান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আহমদ চৌধুরী, মো মাজহারুল হক, মো ইমরান হোসেন, মোহাম্মদ রেহান উদ্দিন রায়হান, আহমদ রশিদ চৌধুরী, ফারেছ আহমেদ চৌধুরী, মো হাফিজুর রহমান চৌধুরী, মো রুহুল আমিন, মো আব্দুল কাদির, শামছুর রহমান, মো গোলাম কিবরিয়া, রাসেল আহমদ, মোহাম্মদ তাজুল ইসলাম, সৈয়দ আব্দুল হামিদ, মো আলমগীর হোসেন প্রমুখ। সংবাদ বিজপ্তি