দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ হাসনাত চৌধুরী শনিবার (৩ অক্টোবর/১৮ আশ্বিন) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রশাসক এজাজ আহমদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি