সিলেট ক্যাডেট কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

প্রকাশিত December 20, 2024
সিলেট ক্যাডেট কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক : সিলেট ক্যাডেট কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিনব্যাপী পুনর্মিলনী শুরু হয়েছে।
এ উপলক্ষে বর্ণিল আয়োজনে সিলেট ক্যাডেট কলেজ মুখরিত। এর আয়োজন করেছে বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন। আগামীকাল শনিবার অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর/ ৫ পৌষ) প্রধান অতিথি হিসেবে পুনর্মিলন অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
পুনর্মিলনী উদ্বোধনকালে তিনি কলেজ জীবনের স্মৃতিচারণ করেন ও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বৃক্ষরোপণ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় কুচকাওয়াজ। এতে অংশ নেন, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ, বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার পুনর্মিলনী শুরু হয়।