সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনে ফাটল || সিসিকের টেকনিক্যাল কমিটি || প্রতিবেদন ১০ কার্যদিবসে

প্রকাশিত April 3, 2023
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনে ফাটল || সিসিকের টেকনিক্যাল কমিটি || প্রতিবেদন ১০ কার্যদিবসে

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের বাইরের দেওয়ালের উপরের অংশে ফাটল সৃষ্টির ব্যাপারে সিলেট সিটি করপোরেশন-সিসিক ৬ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করেছে।
সরেজমিনে তদন্ত করে বিষয়টি সম্পর্কে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য কমিটিকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
রবিবার, ২ এপ্রিল সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জহির বিন আলমকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্যান্য সদস্য হলেন এলজিইডি সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী ও সিসিকের নির্বাহী প্রকৌশলী হুমায়ূন কবীর।