নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দুদিন অভিযান চালিয়ে প্রায় ১ কোটি সাড়ে ৫৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন দুই জেলার তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ ও পাথরকোয়ারি বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৫৫০ টাকার ভারতীয় শাড়ি, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকলেট, কিসমিস, মেহেদী, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পোস্তদানা, মদ, গাঁজা, বিয়ার এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো নাজমুল হক, জানান, বিধি মোতাবেক আটককৃত চোরাচালানী মালামালের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।