সিলেট ও সুনামগঞ্জে সাড়ে ৭৮ লাখ টাকার আপেল চিনি মদ রসুন সুপারি ট্রাক ও অটোরিকশা আটক

প্রকাশিত October 13, 2024
সিলেট ও সুনামগঞ্জে সাড়ে ৭৮ লাখ টাকার আপেল চিনি মদ রসুন সুপারি ট্রাক ও অটোরিকশা আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রায় সাড়ে ৭৮ লাখ টাকা মূল্যরে ভারতীয় আপেল, চিনি ও মদ এবং বাংলাদেশী রসুন ও সুপারিসহ একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা আটক করেছে
রবিবার (১৩ অক্টোবর, ২৮ আশ্বিন) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের টহল দল সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ভারতীয় ৫ হাজার ৬০০ কেজি আপেল, ১ হাজার ৭৫০ কেজি চিনি ও ২৩ বোতল মদ এবং বাংলাদেশী ১ হাজার ৭০০ কেজি রসুন ও ১০০ কেজি সুপারি ভর্তি একটি টাটা ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা আটক করা হয় সবমিলিয়ে এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ ৫৭ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।