সিলেট ও সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

প্রকাশিত May 8, 2018
সিলেট ও সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি নানা কর্মসূচিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে মহানগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, যা চৌহাট্টায় রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল ও হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়। সভাপতিত্ব করেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল। স্বাগত বক্তব্য রাখেন, সেক্রেটারি আব্দুর রহমান জামিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌতম চক্রবর্তী, ফেরদৌস চৌধুরী রুহেল, শোয়েব আহমদ সাইফুর রহমান খোকন ও ইমাম উদ্দিন চৌধুরী।
সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। সভাপতিত্ব করেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবীণ সদস্য রইছ উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর। সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি আপ্তাব উদ্দিন আহমেদ।
দিনটি উপলক্ষে কেকও কাটা হয়।