সিলেট উইমেন্স মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহানগরীর মানিকপীর রোডের ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে শাহী ঈদগা এলাকায় নতুন ক্যাম্পাসে যায়। পরে সেখানে দিনভর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। এতে অতিথি ছিলেন, ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্ট্রি সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, ট্রাস্টি কাজী সাজিদ আলী, কাজী হুমায়ুন কবির, জাহেদ আহমদ ও শাহাব উদ্দিন তাপাদার। সভাপতিত্ব করেন, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।