সিলেট আসছেন তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ

প্রকাশিত August 19, 2020
সিলেট আসছেন তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ বৃহস্পতিবার সিলেট আসছেন।
দুপুরে আকাশপথে সিলেট পৌঁছবেন তথ্যমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় পরিদর্শন করবেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র। আড়াইটায় জিয়ারত করবেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। এরপর বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন।
ড হাছান মাহমুদ রাতেই রাজধানীতে ফিরবেন।