সিলেটে ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার || দলীয় সিদ্ধান্তে একজনের স্থগিত || প্রতীক বরাদ্দ

প্রকাশিত December 17, 2023
সিলেটে ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার || দলীয় সিদ্ধান্তে একজনের স্থগিত || প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এছাড়া সিলেট-২ আসনে তৃণমূল বিএনপি থেকে দুই জন মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত দল থেকে একজনের মনোনয়ন চূড়ান্ত করায় অন্যজনের মনোনয়নপত্র স্থগিত হয়ে গেছে। আজ, ১৮ ডিসেম্বর (৩ পৌষ) প্রতীক বরাদ্দ করা হবে।
প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা : সিলেট-১ আসনে আওয়ামী লীগের ড এ কে আবদুল মোমেন, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ইউসুফ আহমদ, বাংলাদেশ কংগ্রেসের মো সোহেল আহমদ চৌধুরী ও বাংলাদেশ মুক্তিজোটের আব্দুল বাছিত।
প্রত্যাহার : জাকের পার্টির মো আবদুল হান্নান ও স্বতন্ত্র আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেট-২ আসনে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো মনোয়ার হোসাইন, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান, কৃষক শ্রমিক জনতা লীগের আবুল কালাম আজাদ, তৃণমূল বিএনপির মো আবদুর রব ও বাংলাদেশ কংগ্রেসের মো জহির
প্রত্যাহার : জাকের পার্টির মো ছায়েদ মিয়া ও স্বতন্ত্র আলতাফুর রহমান সোহেল।
স্থগিত : তৃণমূল বিএনপির মো আবদুল মান্নান খান।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আনোয়ার হোসেন আফরোজ, ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম, ইসলামী ঐক্যজোটের মো মইনুল ইসলাম ও স্বতন্ত্র ডা মো ইহতেশামুল হক চৌধুরী।

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের মো নাজিম উদ্দিন কামরান ও তৃণমূল বিএনপির মো আবুল হোসেন।
প্রত্যাহার : জাকের পার্টির মো আলী আকবর।

সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টির শাব্বীর আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের মো খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন শিকদার, স্বতন্ত্র মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ আল কবীর এবং বাংলাদেশ কংগ্রেসের মো বদরুল আলম।
প্রত্যাহার : তৃণমূল বিএনপির কয়ছর আহমদ কাওসার।

সিলেট-৬ আসনে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির সেলিম উদ্দিন, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান ও স্বতন্ত্র আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন।