সিলেটে ৫ লাখ টাকার পিকআপ ট্রাক ও সোয়া ২ লাখ টাকার ভারতীয় অবৈধ চিনি আটক

প্রকাশিত August 19, 2024
সিলেটে ৫ লাখ টাকার পিকআপ ট্রাক ও সোয়া ২ লাখ টাকার ভারতীয় অবৈধ চিনি আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আবারও ভারতীয় অবৈধ চিনি আটক হয়েছে। আটক হয়েছে প্রায় ৫ লাখ দামের পিকআপ ট্রাকও; কিন্তু এ ঘটনায় কেউ আটক হয়নি।
সিলেট মহানগর পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, রবিবার, ১৮ আগস্ট বিকেল পৌণে ৪টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার পুলিশ ফাঁড়ির এসআই সালাউদ্দিন ফোর্সসহ চেকপোস্ট ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও বাজার সংলগ্ন ভাদেশ্বর নদীর সেতুর গোড়ায় একটি পিকআপ ট্রাককে সিগন্যাল দিলে তা অমান্য করে সিলেট মহানগরীর দিকে চলে আসার চেষ্টাকালে অজ্ঞাতনামা চালক কৌশলে গাড়ি ও মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ পিকআপ ট্রাকে তল্লাশি চালিয়ে সোয়া ২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মোট ৩০ বস্তা অবৈধ চিনি আটক করে। এছাড়া গাড়িুটও আটক করা হয়।