জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে আরও ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন, সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জ জেলায় ১১ জন, মৌলভীবাজার জেলায় ২৩ জন ও হবিগঞ্জ জেলায় ৬ জন।
এনিয়ে সিলেট জেলায় ৪ হাজার ১২১ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৪৪৬ জন, মৌলভীবাজার জেলায় ৯৫৮ জন ও হবিগঞ্জ জেলায় ১ হাজার ১৩৮ জন আক্রান্ত হলেন। অন্যদিকে সিলেট জেলায় ১ হাজার ১১ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৯২ জন, মৌলভীবাজার জেলায় ৫৩১ জন ও হবিগঞ্জ জেলায় ৬২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৩৯ জন। এরমধ্যে রয়েছেন, সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে জেলায় ১৫ জন, মৌলভীবাজার জেলায় ১০ জন ও হবিগঞ্জ জেলায় ১০ জন।