নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বর্তমান সরকার সিলেট মহানগরীসহ সদর উপজেলায় ২১টি মন্দিরের উন্নয়নে ৪ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
শনিবার, ২৫ নভেম্বর সকালে সিলেটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত সিলেট বিভাগীয় পুরোহিত-সেবাইয়েত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানান, এই ২১টি মন্দিরের মধ্যে সিলেট মহানগরীর ১৭টিতে ২৫ লাখ টাকা করে ও সদর উপজেলার ৪টিতে ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।
মহানগরীর শাহী ঈদগা এলাকা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে পুরোহিত ও সেবাইয়েতরা অংশ নেন।