সাংস্কৃতিক প্রতিবেদক : শারদা স্মৃতি ভবনে মহড়ারত নাট্য ও সংস্কৃতিকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলাকারীদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বরের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার, ২৪ সেপ্টেম্বর বিকেলে মৌন মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের য্যেথ উদ্যোগে আয়োজিত বিশাল মৌনমিছিলটি বিকেল ৪টায় শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তর সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পরিচালনায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, কবি তুষার কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব-সাংবাদিক আল আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য প্রতীক এন্দ টনি, চিত্রশিল্পী সমন্বয় পরিষদ সিলেটের সদস্য সচিব শামসুল বাসিত শেরো, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি অম্বরীষ দত্ত, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি এনায়েত হাসান মানিক, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক
অনুপ কুমার দেব ও অর্ধেন্দু কুমার দাশ, প্রাক্তন সভাপতি নাট্যজন নিরঞ্জন দে যাদু, নাট্যজন আশুতোষ ভৌমিক বিমল, রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, কোষাধ্যক্ষ বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, নীলাঞ্জন দাশ টুকু, খোয়াজ রহিম সবুজ, বিধু ভূষণ ভট্টাচার্য, পাঠশালার পরিচালক হুমায়ুন কবির জুয়েল, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো আব্দুল জলিল প্রমুখ।
সমাবেশে বক্তারা ৫ দিনেও কোন আসামি ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন।
গণসংগীত পরিবেশন করেন নিরঞ্জন দে যাদু, প্রতীক এন্দ টনি, ডা অভিজিৎ দাস জয়, অনিমেষ বিজয় চৌধুরী, রতন দেব প্রমুখ।