নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও মার্চ মাসের প্রথমদিনে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হলো।
এ দিনে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ সদস্যদেরকে স্মরণ করা হয়। সম্মান জানানো হয় স্বজন হারানো পরিবারগুলোকে। এ উপলক্ষে সিলেট পুলিশ লাইন্সে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলিও নিবেদন করা হয়।
বুধবার সকালে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, এসএমপি কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট, সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের প্রধান ও নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এরপর জেলা পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, র্যাব-৯ অধিনায়ক উইং কমান্ডার মো মোমিনুল হক জিডি (পি), আরআরএফ কমানডেন্ট (অতিরিক্ত ডিআইজি) মো হুমায়ুন কবীর, আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এছাড়াও কর্তব্যরত অবস্থায় প্রাণহারানো পুলিশ সদস্য এসআই (নিরস্ত্র) নূর মোহাম্মদ সিকদার, এসআই (নিরস্ত্র) মো সমরুল ইসলাম, এসআই (নিরস্ত্র) ইসমাইল আলী, কনস্টেবল চম্পক রঞ্জন দাস, কনস্টেবল মো এমরান হোসেন ও কনস্টেবল মো বদরুল আলমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রত্যেক পরিবারকে শুভেচ্ছা সামগ্রী ও নগদ অর্থ উপহার দেওয়া হয়
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পুলিশ সদস্যরা দেশমাতৃকার সেবায় নিজেদের উৎসর্গ করে স্মার্ট বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা পালন করছেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি