সিলেটে সেনাবাহিনীর সচেতনতা সৃষ্টির পাশাপাশি ত্রাণ তৎপরতা

প্রকাশিত April 17, 2020
সিলেটে সেনাবাহিনীর সচেতনতা সৃষ্টির পাশাপাশি ত্রাণ তৎপরতা

সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্কুল অব ইনফ্যন্ট্রি এন্ড ট্যাকটিকসের উদ্যোগে ‘করোনা ভাইরাস’ সংক্রমণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অসহায় মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার জালালাবাদ সেনানিবাসের পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাঠি, পানিছড়া ও দরবস্ত এলাকায় বিভিন্ন পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসআইএন্ডটি কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত সেনাদল অসহায় মানুষদের কল্যাণে এই ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এই খাদ্যসহায়তাও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।