সিলেট জেলা গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ২টি পিকআপ কাভার্ড ভ্যানসহ দুইজন গ্রেফতার হয়েছে।
সোমবার, ১১ মার্চ (২৭ ফাল্গুন) রাত সোয়া ১২টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে গোয়ালাবাজার-খাদিমপুর সড়কে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় চালক মো আল আমিন (২৮, পিতা মো লিটন মিয়া, কাংসা, মদনপুর, নেত্রকোনা) ও মো আতিকুল ইসলাম (২২, পিতা মৃত মো ফরহাদ আলী, তারাশ, সিরাজগঞ্জ) সহ ২টি কাভার্ড ভ্যান আটক করা হয়।
পরে পিকআপ কাভার্ড ভ্যানগুলোর ভিতর হতে আনুমানিক ৮১ লাখ ৪৪ হাজার ৩১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় ডাব সাবান, সাফারি চকলেট, মেহেদী, ফেসওয়াশ, ফেসক্রিম, টুথপেস্ট ইত্যাদি উদ্ধার করা হয়।
এছাড়া কাভার্ডভ্যান দুটি ও চালকদের সঙ্গে থাকা মোবাইল সেট দুটি জব্দ করা হয়।
এ ব্যাপারে ওসমানীনগর থানায় মামলা রুজু হয়েছে। তথ্য বিবরণী