সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলা || কোর্ট পয়েন্ট পরিদর্শন পিবিআই তদন্তকারী দলের

প্রকাশিত October 9, 2024
সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলা || কোর্ট পয়েন্ট পরিদর্শন পিবিআই তদন্তকারী দলের

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইর একটি তদন্তকারী দল মহানগরীর কোর্ট পয়েন্ট এলাকা পরিদর্শন করেছে।
বুধবার, ৯ অক্টোবর (২৪ আশ্বিন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে পিবিআই তদন্তকারী দল দ্রুত তদন্তকাজ শেষ করা হবে বলে উপস্থিত সাংবাদিকদের জানায়।
গত ১৯ জুলাই কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সম্ভবনাময় তরুণ সাংবাদিক দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদের প্রতিবেদক এ টি এম তুরাব। তিনি সেদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার ভাই আবুল আহসান মো আযরফ জাবুর বাদি হয়ে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। পিবিআই মামলাটি তদন্ত করছে।