সিলেটে সম্মিলিত নাগরিক উদ্যোগে আবুল মাল আবদুল মুহিত স্মরণ ১০ জুন

প্রকাশিত June 2, 2022
সিলেটে সম্মিলিত নাগরিক উদ্যোগে আবুল মাল আবদুল মুহিত স্মরণ ১০ জুন

নিজস্ব প্রতিবেদক : মহান ভাষাসংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, লেখক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মরণ আগামী ১০ জুন। সিলেটে সম্মিলিত নাগরিক উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হচ্ছে।
বৃধবার বিকেলে মহানগরীর মির্জাজাঙ্গালে এক নাগরিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো আরশ আলীর সভাপতিত্বে এবং দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বার্তা সংস্থা বাসসের সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ মুক্তা, লেখক আবিদ ফায়সাল, প্রকাশনা সংস্থা চৈতন্যের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী, প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য্য জনি প্রমুখ।
স্মরণ সভায় সিলেট অঞ্চলের মন্ত্রীবর্গ, সংসদ সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো আরশ আলীকে আহবায়ক, ড আবুল ফতেহ ফাত্তাহকে যুগ্মআহবায়ক ও আহমেদ নূরকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।