সিলেটে শিগগির চালু হচ্ছে দু’টি ‘করোনা’ আইসোলেশন সেন্টার

প্রকাশিত June 20, 2020
সিলেটে শিগগির চালু হচ্ছে দু’টি ‘করোনা’ আইসোলেশন সেন্টার

সিলেট কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় সদর উপজেলার খাদিনগর হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতাল ‘করোনা’ আইসোলেশন সেন্টার হচ্ছে।
এ দুটি আইসোলেশন সেন্টার চালুর অগ্রগতি দেখতে সিলেটের বিভাগীয় কমিশনার ড মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সিলেট কিডনি ফাউন্ডেশনের পরিচালক ডা মুশফিক আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য ডা মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার ও নির্বাহী কর্মকর্তা ফরিদা নাসরিন হাসপাতাল দু’টি পরিদর্শন করেন।