নিজস্ব প্রতিবেদক : সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া বলেছেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনবাংলা বেতার কেন্দ্র হয়ে উঠেছিল বাঙালি জাতির প্রেরণার উৎস। পালন করেছিল রণাঙ্গনের অন্যতম সেক্টরের ভূমিকা। স্বাধীনতা উত্তরকালে এবং এখনও উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, সকল প্রকার দুর্যোগে বেতার হলো সবচেয়ে নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম। সামাজিক ও রাজনৈতিক জীবনে বেতারের ভূমিকা অপরিসীম। তাই তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বেতারকেও যুগোপযোগী করতে সরকার কাজ করছে।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল ও প্রবীণ সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক মো দেলওয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রূপা দেবনাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট তথ্য অফিসের উপপরিচালক মো সালাউদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, বিশিষ্ট নাট্যশিল্পী অরিন্দম দত্ত (চন্দন) ও শিশু একাডেমির সাবেক জেলা শিশু সংগঠক জামান মাহবুব।
আলোচনা সভায় বিশেষ অতিথি সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের প্রতি ভারতীয় নাগরিকদের আগ্রহের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী গণমানুষের সঙ্গে বেতারের এই একাত্মতা ইতিহাসে অনন্য উদাহরণ হয়ে আছে।
বিশেষ অতিথি প্রবীণ সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস বেতারের সঙ্গে নিজের দীর্ঘ সম্পৃক্ততার স্মৃতিচারণ করেন।
অন্যান্য বক্তা বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রচার সহ ১৯৭১ সালে বেতার কর্মীদের সাহসী ভূমিকা তুলে ধরে নতুন প্রজন্মকে দেশের অগ্রযাত্রায় পূর্বসূরিদের মতো অবদান রাখার আহবান জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক উন্নয়ন অভিযাত্রায় মানুষকে উদ্বুদ্ধকরণ ও সংস্কৃতির বিকাশে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুষমা দাস, বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী আবুল হাসান মো ফয়সল, উপপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, মো আব্দুল হক, পবিত্র কুমার দাস, উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী মেসবাহ চৌধুরী, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশীদ রেনু, সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, বিশিষ্ট সংগীতশিল্পী রানা কুমার সিনহা ও পর্যটন বিশেষজ্ঞ খতিবুর রহমানসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ বেতারের কর্মকর্তা/কর্মচারী, শিল্পী ও কলাকুশলীগণ।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের বিশিষ্ট শিল্পী রানা কুমার সিনহা, প্রদীপ কুমার মল্লিক, ঝুমকোলতা সিনহা, নিতাই লাল রায়, ডি কে জয়ন্ত, শামীম আহমদ, সীমা সরকার পূরবী, কাকলী দত্ত, রহিমা আক্তার, অপি রানী দেব, বাবুল বৈদ্য, রাজিয়া সুলতানা লাভলী ও এম এইচ নিজাম। উপস্থাপনায় ছিলেন সাইমূম আনজুম ইভান ও জান্নাতুল নাজ আশা।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব বেতার দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘রেডিও এন্ড পিস’।