পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে।
সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর/১৬ আশ্বিন) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৬(ক) ধারা ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬(২) ধারা অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে এসআরবি-৯ ও পরিবেশ কার্যালয়ের অন্যান্য সদস্য সহযোগিতা করেন। পিআইডি সিলেট