সিলেটে লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব শুরু ২৪ ফেব্রুয়ারি

প্রকাশিত February 13, 2026
সিলেটে লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব শুরু ২৪ ফেব্রুয়ারি

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর শুভ পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে।
এই উৎসব সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের করেরপাড়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৬টা ০১ মিনিটে শুভ অধিবাস, সন্ধ্যা ৭টা ০১ মিনিটে বিশেষ প্রার্থনাসভা (পরিবেশনায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তবৃন্দ পরিষদ) ও রাত ৮টা ৩১ মিনিটে অধিবাস কীর্ত্তন।
২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা ০১ মিনিটে ঊষাকীর্ত্তন, সকাল ৭টা ০১ মিনিটে বিশেষ পূর্জা-অর্চ্চনা আরম্ভ, সকাল ৮টা ০১ মিনিটে অঞ্জলি প্রদান, সকাল ৯টা ০১ মিনিটে বাল্যভোগ নিবেদন, সকাল ১০টা ০১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, সকাল ১১টা ০১ মিনিটে বিশ্বশান্তি ও মানবকল্যাণে সমবেত মৌনধ্যান, সকাল ১১টা ৩১ মিনিটে শ্রীমদ্ভগবতগীতা পাঠ (পরিবেশনায় গীতাসংঘ, করেরপাড়া, সিলেট), দুপুর ১২টা ০১ মিনিটে পদাবলী কীর্ত্তন (পরিবেশনায় সুমন বৈদ্য), দুপুর ১টা ৩১ মিনিটে মহারাজভোগ নিবেদন, অপরাহ্ন ২টা ০১ মিনিটে সর্বস্তরের ভক্তের মাঝে মহারাজভোগের মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনাসভা এবং রাত ৮টা ০১ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর শুভ পাদুকা উৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমিত দেব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি