সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে রোটাপ্লাস্ট মিশন শুরু হয়েছে। এই কর্মসূচিতে ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের বিশ্বখ্যাত বিদেশী চিকিৎসকরা প্লাস্টিক সার্জারি করবেন।
বুধবার সকালে মহানগরীর মিরবক্সটুলায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোটাপ্লাস্ট মিশনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন রোটারি জেলা গভর্নর রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ড ওয়ালি তছর উদ্দিন ও উপাধ্যক্ষ ডা এম এ মতিন।
এবারের রোটাপ্লাস্ট মিশনের সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা নিতে প্রায় দেড়শ রোগী নাম তালিকাভুক্ত করেছেন।