সিলেটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ২০০ কোটি টাকার পণ্য আটক করেছে বিজিবি

প্রকাশিত June 25, 2025
সিলেটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ২০০ কোটি টাকার পণ্য আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি গত ৬ মাসে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে বুধবার (২৫ জুন/১১ আষাঢ়) সিলেটের জৈন্তাপুর উপজেলার
রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আয়োজিত জনসচেতনতামূলক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
সেক্টর কমান্ডার জানান, সীমান্ত সুরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি। এছাড়াও পর্যটন এলাকায় পাথর লুট বন্ধ সহ সামগ্রিক সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে।
একই দিন সীমান্তবর্তী সাধারণ মানুষকে বিজিবির উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।