সিলেটে মহান স্বাধীনতার মাস বরণ হবে বর্ণাঢ্য শোভাযাত্রায় || সার্বিক প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত February 28, 2023
সিলেটে মহান স্বাধীনতার মাস বরণ হবে বর্ণাঢ্য শোভাযাত্রায় || সার্বিক প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার, ১ মার্চ মহান স্বাধীনতার মাসের প্রথম দিন। ১৯৭১ সালের এ দিনেই বাঙালি জাতির চূড়ান্ত প্রস্তুতি শুরু হয় পরাধীনতার শৃঙ্খল ভাঙার। তাই বর্ষ পরিক্রমায় ঐতিহাসিক মার্চের প্রতিটি দিন প্রতিটি বাঙালি মনকে প্রচণ্ড নাড়া দেয়। প্রতিটি প্রাণকে উজ্জীবিত করে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শান দেয়।
প্রতিবছরের মতো এবারও দেশজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করা হবে। সিলেটেও বরণডালা সাজানো হয়েছে।
মহান স্বাধীনতার মাস বরণ উপলক্ষ্যে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হবে।