সিলেটে বিমান ও পর্যটন শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে : ফারুক খান

প্রকাশিত February 27, 2024
সিলেটে বিমান ও পর্যটন শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে : ফারুক খান

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান এমপি বলেছেন, সিলেটে বিমান ও পর্যটন শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ সমাপ্তকরণ প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, আগামী ২ বছরের মধ্যে কাজ শেষ করা হবে।
টিকেটের দাম কমানো, বাংলাদেশ বিমান ছাড়া অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানো, সিলেট-ঢাকা ৬ লেন রাস্তা নির্মাণ, মশার উপদ্রব কমানো, টুরিস্ট পুলিশের সংখ্যা বৃদ্ধি, পর্যটন শিল্পের উন্নয়ন, যানজট সমস্যার নিরসন ইত্যাদি ব্যাপারে মন্ত্রী আশার বাণী শোনান।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দীন খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও সহসভাপতি মো সানাওর।