শ্রমজীবীদের ত্রাণ ও অর্থ সহযোগিতা নিশ্চিত করা এবং লে-অফ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখা অনলাইন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
এতে অংশ নেন, সংগঠনের আহ্বায়ক মোখলেসুর রহমান, সদস্য প্রসেনজিৎ রুদ্র, জিতু সেন, চা শ্রমিক ফেডারেশন’র নেতা বিরেন সিং, আমেনা বেগম, পরিচ্ছন্নতা কর্মী করম লাল, হকার শ্রমিক লিটন শেখ, নির্মাণ শ্রমিক শাহিনূর, দোকান কর্মচারী শাহিন মিয়া, কোর্ট কর্মচারী রেখা বেগম ও সেলুন কর্মচারী কীর্তিবাস ঋষি।
তারা অভিযোগ করেন, সারাদেশ লকডাউন করলেও চালু রয়েছে চা বাগান। ফলে সিলেটের চা বাগানেও করোনা সংক্রমণের আশংকা বিরাজ করছে।