নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ১৫ ফেব্রুয়ারি সিলেটে বাস চাপায় আহত পুলিশ সদস্যদেরকে দেখতে গিয়েছিলেন।
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি (৩ ফাল্গুন) সরকারি সফরে সিলেট পৌঁছে সকাল ১১টার দিকে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আহত প্রত্যেকের শয্যাপাশে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক ডা মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ ও এসএমপির উপ কমিশনার সোহেল রেজা সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি