নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের জকিগঞ্জ ব্যাটালিয়ন দুদিনে ট্রাকে বালির নিচে চাপা দেওয়া অবস্থায় প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় কাপড় ও চিনি আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার সিলেটের কানাইঘাট উপজেলার চতুল ঈদগা বাজার এলাকায় একটি ট্রাক আটকে তাতে বালির নিচে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি, থান কাপড় ইত্যাদি আটক করে।
এছাড়া বুধবার দুপুরে জৈন্তাপুর বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে সুরমা-বাইপাস সড়কে একটি ট্রাকে একইভাবে বালি দিয়ে ঢেকে রাখা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩০০ বস্তা ভারতীয় চিনি আটক করতে সক্ষম হয়।