নিজস্ব প্রতিবেদক : এবারের এসএসসি পরীক্ষায় ২৫ হাজার টাকার বিনিময়ে গোল্ডেন জিপিএ ৫ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার সাথে জড়িত ৪ জনকে র্যাব-৯ গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে মেজরটিলায় র্যাব-৯ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন, র্যাব-৯ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।
তিনি জানান, মঙ্গলবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বয়স উনিশ বছরের নিচে। তারা এসএসসি ও এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ফলাফল পরিবর্তন করে দেয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল।
গ্রেপ্তারকৃত প্রতারকরা হলো, শওকত হোসেন, সৌরভ হোসেন, আব্দুল কাদির ও হৃদয় মিয়া।