সিলেটে নির্বিঘ্নে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

প্রকাশিত July 12, 2019
সিলেটে নির্বিঘ্নে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

নিজস্ব প্রতিবেদক : সিলেটে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের ৯ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হলো।
গত ৪ জুলাই থেকে সিলেটে রথযাত্রা শুরু হয়। সেদিন মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা রথ টেনে নিয়ে রিকাবীবাজারে সমবেত হন। বৃহস্পতিবার সেই রথগুলো আবার স্বস্থানে ফিরে যায়।
প্রতিবছরের মতো এবারো বিপুল উৎসাহ-উদ্দীপনায় সিলেটে রথযাত্রা অনুষ্ঠিত হলো। এ জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। এছাড়া রিকাবীবাজারে মেলা বসে।
রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে আলোচনা সহ নানা ধরনের কর্মসূচি পালন করা হয়।